ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নির্বাচনি সহিংসতায় নরসিংদীতে নিহত ৩

নরসিংদী সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৩০ জন।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহতরা হলেন—একই গ্রামের আশরাফুল, আমির হোসেন ও খুসু বেগম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


জানা যায়, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।


আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।


নরসিংদী সদর ফাঁড়ির ইনচার্জ তানভীর আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত আছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত।

ads
ads
ads

Our Facebook Page

↑